দেশ চালাতে হলে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বায়িত্ব ভার গ্রহণ করার পর দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। আজ আগরতলার সুকান্ত একডেমিতে বিজেপি যুব মোর্চার মক পার্লামেন্ট অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ৩১ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার সময়কাল দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিগণিত হবে। তিনি বলেন বর্তমান প্রজন্মকে এই বিষয়ে অবশ্যই জানতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য প্রমুখ।