আবারো পাচারের পথে ধর্মনগর থানা এলাকায় আটক ৭০ হাজার পিস অবৈধ বার্মিজ সিগারেট। বার্মা থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের পথে ধর্মনগর থানার আনন্দ বাজার পুলিশের নাকা পয়েন্টে ধরা পড়ে এই বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ধর্মনগর থেকে ঊনকোটি জেলার কৈলাসহর অভিমুখী একটি বিলাসবহুল গাড়ি আনন্দ বাজার নাকা পয়েন্টে আসলে কর্তব্যরত পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে ৭ প্যাকেটে মোট ৭০ হাজার অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়। তবে সুযোগ বুঝে চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়া এলাকার সৌরভ সিনহা ও পানিসাগর এলাকার প্রকাশ দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথকে আটক করে পুলিশ। ধর্মনগর থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান, বার্মিজ সিগারেট চোরাচালানের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।