সর্বশেষ সংবাদ

পেটে ব্যাথা নিয়ে রোগী কাতরাচ্ছে সার্জারি ওয়ার্ডে,নেই ডাক্তার।

পেটে ব্যাথা নিয়ে রোগী কাতরাচ্ছে সার্জারি ওয়ার্ডে,নেই ডাক্তার।

পেটে ব্যাথা নিয়ে রোগী কাতরাচ্ছে সার্জারি ওয়ার্ডে,নেই ডাক্তার। অভিযোগ উঠলো,চিকিৎসকের চরম গাফিলতিতে সময় মতো চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু মাঝ বয়সী এক মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটলো ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর স্থিত জেলা হাসপাতালে। শনিবার সকালে ধর্মনগর মহকুমাধীন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা শুক্লা দাসকে পেটে ব্যাথা জনিত সমস্যায় পরিবারের লোকজন ধর্মনগর স্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। যথারীতি সার্জারি ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।মৃত মহিলার ছেলে অমল দাস জানান,মায়ের পেটে ব্যাথা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে এসেছিলেন। প্রয়াতের পরিবারের অভিযোগ,চিকিৎসকের গাফিলতির কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে,সঠিক সময়ে সঠিক চিকিৎসা হয়নি। ঘটনাকে ঘিরে পুরো হাসপাতাল চত্বর গরম হয়ে ওঠে। হাসপাতালের তরফে ধর্মনগর থানায় খবর দিলে হাসপাতালে ছুটে আসে পুলিশ। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে আবারও প্রশ্নের মুখে কিন্তু পরে  গেল ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো ও দায়বদ্ধতার বিষয়টি।

পরবর্তী খবর