পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত এই সফরে সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া এই তিন দেশে যাবেন মোদী ।এর মধ্যে কানাডায় জি সেভেন সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইপ্রাস ও ক্রোয়েশিয়া দুই দেশের সঙ্গে ভারতের বিপাক্ষিক সম্পর্কের উন্নতিই এই যাত্রার মূল লক্ষ্য। বিদেশ মন্ত্রকের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী ১৫ জুন সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার প্রেসিডেন্ট নিকোসের আমন্ত্রণে প্রথমবার এই দেশে যাচ্ছেন ভারতের কোনো প্রধানমন্ত্রী।