রাজ্যের পিছিয়ে পড়া জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। মূলতঃ পিছনে পড়া জনজাতিদের জীবন যাপনের মৌলিক অধিকার, সমস্যা নিরসনের পাশাপাশি আর্থিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে ধরতি আবা জনভাগিদারি অভিযান নামে কর্মসূচি। রবিবার উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক আদিবাসী গ্রামগুলির সার্বিক উন্নয়নে "ধরতি আবা জনভাগিদারি অভিযান" কর্মসূচির সূচনা হলো। সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অপর্না নাথ। কাঞ্চনপুর টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক তথা আই.এ.এস চাঁদনী চন্দ্রন, কাঞ্চনপুর মহকুমা শাসক ডাঃ দীপক কুমার সহ দশদা, জম্পুই হিল,দামছড়া ব্লকের বিডিও ও অন্যান্য অতিথিরা।এই অভিযান গোটা উত্তর ত্রিপুরা জেলায় চলবে ১৫জুন থেকে ৩০শে জুন পর্যন্ত।