আজ আগরতলা টাউন হলে বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে রানী অহিল্যাবাঈ হোলকারের জন্মের ৩০০তম বার্ষিকী উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন। তিনি রানী অহল্যাবাঈয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, সত্যিকারের প্রশাসনের অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার উন্নতি করা। লোকমাতা অহিল্যাবাঈ তাঁর নিজের রাজ্যের সমৃদ্ধির জন্য একটি নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন, এমনকি দরিদ্রদের ক্ষমতায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, "লোকমাতা অহিল্যাবাঈ ভারতের ঐতিহ্যের একজন মহান অভিভাবক ছিলেন", যখন দেশের সংস্কৃতি, মন্দির এবং তীর্থস্থানগুলি আক্রমণের শিকার হয়েছিল, তখন তিনি সেগুলি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাশী বিশ্বনাথ সহ সারা দেশে অসংখ্য মন্দির পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতা কর্মীরা।