সর্বশেষ সংবাদ

খোয়াই মহকুমার অন্তর্গত আশারাম বাড়িতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় – বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে।

খোয়াই মহকুমার অন্তর্গত আশারাম বাড়িতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় – বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে।

খোয়াই মহকুমার অন্তর্গত আশারাম বাড়িতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় – বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে। স্থানীয় লোকজনদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে ইন্দ্রদেব প্রসন্ন হন এবং বৃষ্টি হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করে এলাকাবাসীরা আনন্দের সঙ্গে ব্যাঙের বিয়ের আয়োজন করেন।
অনুষ্ঠানে দুটি ব্যাঙকে সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে বিয়ে দেওয়া হয়। পুরোহিত মন্ত্রোচ্চারণ করে বিয়ের সকল আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। স্থানীয় মানুষ ছাড়াও আশপাশের এলাকা থেকেও বহু লোক এই অভিনব অনুষ্ঠান দেখতে ভিড় জমায়।ব্যাঙের বিয়ের পর স্থানীয়রা আশাবাদী, খুব শীঘ্রই বর্ষার বৃষ্টি নামবে এবং কৃষিকাজে সুবিধা হবে। এলাকায় এই ধরনের লোকাচার বহু বছর ধরে প্রচলিত এবং এখনো মানুষ তা আগ্রহ সহকারে পালন করেন।

পরবর্তী খবর