মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, সারা দেশের প্রায় আড়াই লাখ পঞ্চায়েতের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবারের মতো জাতীয় পঞ্চায়েত পুরস্কারে ব্যাপক সাফল্য অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরা।
এই বছর মোট সাতটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে।
দেশের সেরা জেলা: গোমতী জেলা, পাবে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার
দেশের দ্বিতীয় সেরা ব্লক: অমরপুর আর ডি ব্লক,প্রাপ্ত: ১ কোটি ৭০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার।
দেশের সেরা মহিলা-বান্ধব পঞ্চায়েত: দক্ষিণ মনুবনকুল, রূপাইছড়ি আর ডি ব্লক, পাবে ১ কোটি টাকার আর্থিক পুরস্কার
দ্বিতীয় সেরা গ্রাম উর্জা পঞ্চায়েত, বিশেষ পুরস্কার: থাকছড়া, অমরপুর আর ডি ব্লক পাবে ৭৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার
তৃতীয় পুরস্কার দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকা গ্রাম, পর্যাপ্ত জল গ্রাম এবং শিশুবান্ধব গ্রাম: কুমারঘাটের বেতছড়া আর ডি ব্লক, অমরপুরের দেববাড়ি আর ডি ব্লক এবং রাংকাং আর ডি ব্লক পাবে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার
মোট পুরস্কার ১০ কোটি টাকা।
আগামী ১১ ই ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের রাষ্ট্রপতি পুরস্কারগুলো তুলে দেবেন।
এই বিশেষ অর্জনের জন্য রাজ্যের পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সাথে যুক্ত সমস্ত জনপ্রতিনিধিগণ এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা।