মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ নতুন দিল্লী স্থিত ত্রিপুরা ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। তাছাড়া মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে তাঁর সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন এবং তৃতীয়বার সরকার গঠনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।