ধর্মনগর উপনির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপি দলের জহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন।
ত্রিপুরা খবর | 13/05/2026
দীর্ঘদিন ধরে রেগার (MGNREGA) কাজের অনিয়ম, শ্রমিকদের কাজ না পাওয়া এবং বিভিন্ন ন্যায্য দাবিদাওয়া পূরণ না হওয়ার প্রতিবাদে আজ সাউথ ছৈলেংটা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা।প্রতিবাদকারীদের অভিযোগ, বহু শ্রমিক নিয়মিত কাজ পাচ্ছেন না এবং রেগা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।